33 C
Dhaka
Monday, September 21, 2026

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী ৩৫ জন

নিউজ ডেস্ক জলকদর নিউজ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন ৩৫ জন। এ তথ্য রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

প্রকাশিত তথ্য অনুযায়ী, সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন—
আমির খসরু মাহমুদ চৌধুরী — অর্থমন্ত্রী
খলিলুর রহমান — পররাষ্ট্রমন্ত্রী
মো. আসাদুজ্জামান — আইনমন্ত্রী
এম রশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী
হুমায়ুন কবির — পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাইফুল হক — বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি
মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম — জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব
এ ছাড়া জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সেখান থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন। পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানও নিউইয়র্ক থেকেই প্রতিনিধিদলে যুক্ত হবেন।

প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের মতো বিষয় গুরুত্ব পেতে পারে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles