28 C
Dhaka
Sunday, September 20, 2026

জাতিসংঘের ৮১ তম সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক (আন্তর্জাতিক) : জলকদর নিউজ

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম ভাষণ।

এই সফরের মধ্য দিয়ে জিয়া পরিবারের জাতিসংঘ-সম্পৃক্ততার ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। এর আগে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন। এবার একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে সেই বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তারেক রহমান।

একই পরিবারের তিন প্রজন্মের প্রতিনিধিত্বের এই ধারাবাহিকতা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা। চার দশকেরও বেশি সময়ের ব্যবধানে জাতিসংঘের মঞ্চে একই পরিবারের তিন সদস্যের উপস্থিতি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমী অধ্যায় হিসেবে আলোচিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক আগমনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তাঁকে স্বাগত জানাতে চলছে নানা প্রস্তুতি, সাজসজ্জা ও আয়োজন। নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী বাংলাদেশের কথা তুলে ধরবেন—দেশের স্বার্থ, সম্ভাবনা, উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক শান্তি ও রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাঁর বক্তব্যে গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles