27 C
Dhaka
Thursday, September 17, 2026

৬ মাস পর ফের উৎপাদনে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার, স্বস্তি সার সরবরাহে

চট্টগ্রাম প্রতিনিধি : জলকদর নিউজ

দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় আবারও উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। এর আগে গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।

কারখানা কর্তৃপক্ষ জানায়, গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পর প্রথমে ৯ সেপ্টেম্বর অ্যামোনিয়া উৎপাদন শুরু করা হয়। তবে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ইউরিয়া প্ল্যান্টের কিছু যন্ত্রপাতিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। এসব ত্রুটি মেরামতের পর ইউরিয়া উৎপাদন শুরু করা সম্ভব হয়।

সিইউএফএলের বাণিজ্যিক বিভাগের মহাব্যবস্থাপক এস এম আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, কারখানাটি প্রয়োজনীয় গ্যাস সরবরাহ পাওয়ার পর অ্যামোনিয়া প্ল্যান্ট সচল করা হয়েছে। স্বাভাবিক পরিস্থিতিতে কারখানাটির দৈনিক প্রায় ১ হাজার টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা রয়েছে।

কারখানাটি চালু হওয়ায় দেশের অভ্যন্তরীণ ইউরিয়া সারের সরবরাহে ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে কৃষি মৌসুমে স্থানীয়ভাবে উৎপাদিত সার সরবরাহ বাড়লে আমদানিনির্ভরতা কমানো এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতে সহায়তা করতে পারে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles