নিউজ ডেস্ক : চট্টগ্রাম
গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বি/রুদ্ধে প্রায় ১৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অ/ভি/যোগ এনে প্রতিবেদন প্রকাশ করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক), চট্টগ্রাম।
অভিযোগে বলা হয়েছে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ১৩ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৫৭০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ।
মামলার বাদী দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক সাঈদ আহমদ ইমরান। সম্পদের হিসাবে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত তাঁর নিট সম্পদের মূল্য প্রায় ২২ কোটি ৪৯ লাখ ২৩ হাজার টাকা বলে অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে পারিবারিক ও অন্যান্য খাতে প্রায় ১৮ কোটি ১২ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ের হিসাব যোগ করে মোট অর্জিত সম্পদের মূল্য প্রায় ৪০ কোটি ৬১ লাখ ৭৯ হাজার টাকা ধরা হয়েছে। বিপরীতে দুদকের অনুসন্ধানে গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে প্রায় ২৬ কোটি ৬২ লাখ ৩৭ হাজার টাকা। দুই হিসাবের পার্থক্য থেকেই প্রায় ১৩ কোটি ৯৯ লাখ ৪১ হাজার ৫৭০ টাকা জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

মৎস্য চাষের আয়ের বিষয়ে অভিযোগ
দুদকের অনুসন্ধান অনুযায়ী, আ জ ম নাছির তাঁর সম্পদ বিবরণীতে মৎস্য চাষ থেকে আয় দেখিয়েছিলেন। তবে অনুসন্ধানে দুদক দাবি করেছে, বাস্তবে তাঁর কোনো মৎস্য চাষের অস্তিত্ব পাওয়া যায়নি। যাঁদের সঙ্গে মৎস্য চাষের চুক্তিপত্র দেখানো হয়েছিল, তাঁরাও এমন কোনো চুক্তি করার কথা অস্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


