29 C
Dhaka
Saturday, August 29, 2026

প্রেমের সিনেমা বন্ধ চাওয়া আইনজীবী নিজেই রোমান্টিক সিনেমার ভক্ত

নাটক ও সিনেমায় প্রেম-রোমান্সের আধিক্য নিয়ে আপত্তি তুলে কনটেন্টনির্মাণ বন্ধে সরকারকে আইনি নোটিশ দেওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুনের ফেইসবুক পোস্টেই পাওয়া গেছে প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা দেখার তথ্য।

২০২৫ সালের ৫ আগস্ট তিনি ভারতের রোমান্টিক ড্রামা সিনেমা ‘রাধে শ্যাম’ দেখার কথা জানান। এর আগে একই বছরের ৯ মে হলিউডের রোমান্টিক ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা ‘স্টারডাস্ট’ দেখার বিষয়েও তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন।

সম্প্রতি দেশের নাটক ও সিনেমায় প্রেম ও রোমান্সকেন্দ্রিক গল্পের আধিক্য নিয়ে আপত্তি জানান মো. মাহমুদুল হাসান মামুন। শুধু প্রেম ও রোমান্সনির্ভর গল্পকে কেন্দ্র করে নাটক ও সিনেমা নির্মাণ এবং সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনস্বার্থে পাঠানো ওই আইনি নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, সংস্কৃতিবিষয়ক সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে প্রাপক করা হয়েছে।

নোটিশে আইনজীবী দাবি করেন, সাম্প্রতিক সময়ে দেশের চলচ্চিত্র ও নাটকে প্রেম ও রোমান্সনির্ভর গল্পের সংখ্যা বেড়েছে। এর ফলে দেশের সাংস্কৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার থেকে মনোযোগ বিচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

নোটিশে শুধু প্রেম ও রোমান্সকেন্দ্রিক নাটক-সিনেমার নির্মাণ এবং সম্প্রচারে কড়াকড়ি আরোপের দাবি জানানো হয়নি, একই সঙ্গে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক নাটক ও চলচ্চিত্র নির্মাণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ারও দাবি জানানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles