Date: Aug 17, 2026
মাদারীপুর সদর হাসপাতালে ডায়রিয়ার রোগী সেজে কেবিন ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক অ্যাম্বুলেন্স চালক ও তার প্রেমিকাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, ওই অ্যাম্বুলেন্স চালক তার প্রেমিকাকে ডায়রিয়ায় আক্রান্ত রোগী সাজিয়ে সাধারণ ওয়ার্ডের পরিবর্তে স্বামী-স্ত্রী পরিচয়ে হাসপাতালের একটি কেবিন ভাড়া নেন। তবে তাদের চলাফেরা এবং গভীর রাতে কেবিনের দরজা ভেতর থেকে বন্ধ রাখার বিষয়টি দায়িত্বরত নার্স ও আশপাশের লোকজনের কাছে সন্দেহজনক মনে হয়।
পরে বিষয়টি হাসপাতালের স্টাফ ও নার্সরা আনসার সদস্য এবং কর্তৃপক্ষকে জানালে তারা কেবিনে গিয়ে খোঁজ নেন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অ্যাম্বুলেন্স চালক ও তার প্রেমিকাকে আটক করে


