29 C
Dhaka
Monday, August 17, 2026

বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমিটিতে বাঁশখালীর তানভীর কাদের সিকদার

তৌহিদ-উল বারী, বাঁশখালী

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের কল্যাণ, সম্মানজনক পুনর্বাসন ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনে এক বছরের জন্য গঠিত এ কমিটিতে যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁশখালীর সন্তান মো. তানভীর কাদের সিকদার।

বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সভাপতি নেছার উদ্দিন নাঈম ও সাধারণ সম্পাদক মো. হাসান আল মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

ঘোষিত কমিটিতে মো. ইয়াকুব হোসাইন (শাকিল) সভাপতি এবং মোহাম্মদ আবদুল হান্নানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নিজাম উদ্দিন, বশির আহমেদ, মো. লিটন, মো. দেলোয়ার হোসাইন ও মো. সাইফুল ইসলাম (ফারাবী)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. নূরুন্নবী, মো. ইলিয়াছ, মো. হাসান, মো. রমজান ও মো. আরার।

মোহাম্মদ মাহফুজ রহমানকে সাংগঠনিক সম্পাদক এবং মো. তানভীর কাদের সিকদার, সাদেক হোছাইন, মো. মাহমুদুল হাসান, মো. নোমান হাসান, মোজাহিদুল ইসলাম ও ফারুকুর রহমান আফসারকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া দপ্তর বিষয়ক সম্পাদক হয়েছেন মো. ওয়াহিদ হোসেন, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মিরাজ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক জিসান উদ্দিন সাব্বির, সহ-অর্থ বিষয়ক সম্পাদক তানভীরুল ইসলাম, প্রচার সম্পাদক সাঈদ মো. শামীম এবং সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ সায়েম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক ভূমিকা রাখার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles