28 C
Dhaka
Saturday, September 12, 2026

বাঁশখালীতে ১৮ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কলিম উল্লাহ মিজবাহ বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সফিউল আজম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকার টিএন্ডটি অফিসের সামনে পেকুয়া-বাঁশখালী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন সুজুকি জিক্সার মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলটির চালক সফিউল আজমের দখল ও হেফাজত থেকে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেপ্তার সফিউল আজম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পূর্ব মুহুরীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles