অনলাইন ডেস্ক : জলকদর নিউজ
কুমিল্লার চৌদ্দগ্রামে ‘গ্রীন ভিউ-২’ নামে একটি হোটেল উদ্বোধন করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। হোটেলটির মালিক হিসেবে জালাল মজুমদার।
তিনি আওয়ামী লীগের চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি বলে জানা যায়।
এছাড়া ও তিনি চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
গত রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) হোটেলটির উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
যুবলীগের স্থানীয় পর্যায়ের একজন নেতার হোটেল জামায়াতের শীর্ষস্থানীয় নেতার মাধ্যমে উদ্বোধনের ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তবে হোটেল উদ্বোধনের বিষয়টি নিয়ে জালাল মজুমদারের কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি নিয়েও স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।


