বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদ।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয়, ইসলামী মূল্যবোধ ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন।
হাফেজ মাওলানা ছাবের আহমদ জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ইসলামিক মিশন জাপানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, ২০২৬ সালের মে মাসে ডা. শফিকুর রহমান জাপান সফর করেন। ওই সফরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। পরবর্তীতে ইসলামিক মিশন জাপানের আয়োজনে প্রবাসীদের একটি নাগরিক সংবর্ধনাও অনুষ্ঠিত হয়।


