29 C
Dhaka
Saturday, August 29, 2026

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬৩২, নিখোঁজ রয়েছে প্রায় ৩০০০

দুর্যোগের পর দুই দেশের সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় উদ্ধার অভিযান চলছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত প্রায় ৩ হাজার জন। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দেশটির অংশে ১ হাজার ৯২৪ জন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে সিনহুয়ার তথ্য অনুযায়ী, তিব্বতে নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৪ জনে।

নেপালে এখন পর্যন্ত ৩ হাজার ৭০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে ভয়াবহ এই দুর্যোগে দেশটিতে আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে রেড ক্রস।

বন্যার পর বিপুলসংখ্যক বিদেশিও নিখোঁজ রয়েছেন। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার হিসাবে দেশটিতে ৫১৭ জন বিদেশির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে পর্যটক ও বিদেশি কর্মী উভয়ই থাকতে পারেন।

অন্যদিকে চীনা কর্মকর্তারা তিব্বতে আরও ২৬০ জন বিদেশি নিখোঁজ থাকার তথ্য দিয়েছেন। সব মিলিয়ে দুই দেশে নিখোঁজ বিদেশির সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৭৭ জনে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles