28 C
Dhaka
Thursday, August 20, 2026

বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন উদ্যোগ ‘কোস্ট গার্ড বিদ্যানিকেতন’-এর শুভ উদ্বোধন।

চট্টগ্রামের ইছানগরে বাংলাদেশ কোস্ট গার্ডের নিজস্ব উদ্যোগে নির্মিত ‘কোস্ট গার্ড বিদ্যানিকেতন’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এ বিদ্যানিকেতনের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডের শিক্ষা কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো।

গত ১৯ আগস্ট ২০২৬ বিদ্যানিকেতনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। অনুষ্ঠানে প্রেসিডেন্ট, কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ), ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক শিশুদের জন্য নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্য ও স্থানীয় জনগণের সন্তানদের জন্য উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যেই ‘কোস্ট গার্ড বিদ্যানিকেতন’প্রতিষ্ঠা করা হয়েছে। ভবিষ্যতে এ প্রতিষ্ঠান শিশুদের মেধা, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় মহাপরিচালক বিদ্যানিকেতনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে বিদ্যানিকেতন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শিশুদের সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles