চট্টগ্রামের বন্যার্ত ৬টা উপজলায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন এর ব্যবস্থপনায় ৪০০০ পরিবারে ৪০ টন খাদ্য বিতরণের পর ১০০টা ঘর নির্মাণ কর্মসূচিতে চকরিয়া, পেকুয়ার পর এবার আগামীকাল বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে।

ফাউন্ডেশনের দায়িত্বশীলগণ ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত অঞ্চলের প্রতিটা গ্রামে সরেজমিনে পরিদর্শন শেষে বিস্তর যাচাই-বাছাই শেষে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে তৈরী করেছে উপকারভোগীর তালিকা।
বিজ্ঞাপন

এই তালিকা অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্থ গৃহহীন প্রতিটা পরিবারের জন্য ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় একটা সম্পূর্ণ ঘর প্রদানের সাথে সাথে যথারীতি থাকছে খাট, বেড, বালিশ, মশারি, ডেকচি, পাতিলসহ বেশ কিছু ঘর নির্মাণ সামগ্রী।


