মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মহাজনঘাটা এলাকায় মামনি ফার্মেসির সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার আব্দুল্লাহ আল মামুন (২৩) ও পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের তহিদুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, অভিযানের সময় নীল-সাদা-কালো রঙের একটি TVS Apache 4V মোটরসাইকেলে থাকা চালক ও আরোহীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের দখল ও হেফাজত থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাঁশখালী থানা পুলিশ।


