25 C
Dhaka
Tuesday, November 24, 2026

অভিনেতা সোহেল খান আর নেই

ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || বিনোদন

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

জানা গেছে, ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকালে শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, হাসপাতালের মৃত্যুসনদে তার মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট উল্লেখ করা হয়েছে।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরবর্তীতে অসংখ্য নাটক, টেলিছবি ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন।

তার মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: বাসস

আল্লাহ মরহুমকে ক্ষমা করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন। আমিন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles