26 C
Dhaka
Monday, November 23, 2026

বাঁশখালী পৌরসভায় ছাত্রদলের মশাল মিছিল

ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || স্থানীয়

‘টোকাই ও কিশোর গ্যাং ভাড়া করে নাশকতার অপচেষ্টা চলছে’

সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় মশাল মিছিল ও সমাবেশ করেছে পৌরসভা ছাত্রদল।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৭টার দিকে পৌরসভা ছাত্রদল নেতা তারেকুর রহমানের নেতৃত্বে মিছিলটি উপজেলার টিএনটি অফিস এলাকা থেকে শুরু হয়। পরে মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঁশখালী বড় মাদ্রাসার সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতাও দেশ ছেড়েছেন। দেশে অবস্থানরত নেতাকর্মীদেরও রাজপথে দেখা যাচ্ছে না। তারা আড়ালে থেকে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অপচেষ্টা চালাচ্ছেন।

বক্তারা আরও বলেন, রাতের অন্ধকারে ভাড়াটে সন্ত্রাসী ও কিশোর গ্যাং ব্যবহার করে নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ছাত্রসমাজ এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে।

সমাবেশ থেকে সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। কোথাও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত করা গেলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার অনুরোধ জানান বক্তারা। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবিও জানান ছাত্রনেতারা।

পৌরসভা ছাত্রদল নেতা তারেকুর রহমানের সভাপতিত্বে এবং সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক তানিম, সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সহসভাপতি রিফাতুল ইসলাম, পৌরসভা ছাত্রদলের সাইফুল ইসলাম ও আবু বক্কর, কলেজ ছাত্রদল নেতা সরওয়ার আলম, আরিফ, হুমায়ুন, আলী আব্বাস, নেজাম ও ফরহাদ প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles