25 C
Dhaka
Tuesday, November 24, 2026

প্লাস্টিক বর্জ্যে হুমকির মুখে সামুদ্রিক প্রাণী, সেন্টমার্টিনে সচেতনতার বার্তা

ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || পর্যটন শিল্প

পর্যটকদের অসচেতনতা ও যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে দিন দিন দূষিত হচ্ছে সমুদ্র ও সৈকত। এর মারাত্মক প্রভাব পড়ছে সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য সামুদ্রিক মাছসহ বিভিন্ন প্রাণীর মৃত্যুর অন্যতম কারণ হয়ে উঠছে।

পরিবেশদূষণের ভয়াবহতা তুলে ধরতে সেন্টমার্টিন সৈকতে প্লাস্টিকের বোতল ও বিভিন্ন বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির একটি মাছের প্রতিকৃতি। ব্যতিক্রমী এই শিল্পকর্মের মাধ্যমে মানুষকে প্লাস্টিক বর্জ্য ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রতীকী এই শিল্পকর্মে লেখা রয়েছে, ‘আজকের একটি বোতল, আগামী দিনের প্লাস্টিকের পাহাড়। আজকের একটি পলি, আগামী দিনের মাছের মৃত্যু।’

ছবির বার্তায় আরও বলা হয়েছে, সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে পর্যটকদের ফেলে আসা প্লাস্টিক বর্জ্য পরিবেশের কত বড় ক্ষতি করছে, তা অনেকেই উপলব্ধি করতে পারেন না। ২০২০ সালের অভিজ্ঞতা তুলে ধরে বর্জ্যের বিপুল পরিমাণ নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে।

পরিবেশবিদদের মতে, সমুদ্র ও সৈকতকে দূষণমুক্ত রাখতে পর্যটকদের দায়িত্বশীল আচরণ জরুরি। যত্রতত্র প্লাস্টিক বোতল, পলিথিন ও অন্যান্য বর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সবাইকে এগিয়ে আসতে হবে।

সেন্টমার্টিনের সৌন্দর্য ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এখনই সচেতন হওয়া জরুরি।

Senmarttin-Environment-plastic-fish

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles