28 C
Dhaka
Thursday, November 12, 2026

চাকরিজীবী আসাদুজ্জামানের মৃত্যুর পরও ২৯ বছর বেতন দেবে রেনাটা, পাবেন বার্ষিক বোনাসও

ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || খবর

মৌলভীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত কর্মীর পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটা পিএলসি। প্রতিষ্ঠানটি আগামী ২৯ বছর ধরে নিহত কর্মী মো. আসাদুজ্জামানের পরিবারকে তাঁর প্রাপ্য বেতন-ভাতা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মো. আসাদুজ্জামানের বয়স হয়েছিল ৩১ বছর। তিনি মৌলভীবাজারে রেনাটার মেডিক্যাল প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। গত ১৯ আগস্ট প্রতিদিনের মতো কাজে বের হয়ে কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। তাঁর স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই দিন বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আসাদুজ্জামান ছিলেন তিন শিশুসন্তানের বাবা। স্বাভাবিকভাবে কর্মজীবন চালিয়ে যেতে পারলে অবসরের বয়স পর্যন্ত তাঁর আরও ২৯ বছর চাকরি করার সুযোগ ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে রেনাটা কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ বছর ধরে তাঁর পরিবার নিয়মিত বেতন-ভাতা পাবে। শুধু বর্তমান বেতনই নয়, প্রতিষ্ঠানের সাধারণ কর্মীদের যেভাবে প্রতিবছর বেতন বৃদ্ধি হয়, আসাদুজ্জামানের ক্ষেত্রেও তা কার্যকর থাকবে। পাশাপাশি বার্ষিক বোনাসও দেওয়া হবে।

আসাদুজ্জামানের জানাজায় অংশ নিয়ে রেনাটার মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন এ ঘোষণা দেন। সম্প্রতি তাঁর দেওয়া ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

এ বিষয়ে প্রথম আলো রেনাটার কর্মকর্তা ও নিহত আসাদুজ্জামানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে। রেনাটার পক্ষ থেকেও ২৯ বছর ধরে বেতন-ভাতা দেওয়ার ঘোষণার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

তিন শিশুসন্তানের ভবিষ্যৎ ও পরিবারের আর্থিক নিরাপত্তা বিবেচনায় প্রতিষ্ঠানটির এ উদ্যোগ করপোরেট দায়িত্ববোধ ও কর্মীর পরিবারের পাশে দাঁড়ানোর একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে আলোচনায় এসেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles