28 C
Dhaka
Wednesday, November 11, 2026

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || চাকরি

শূন্য অভিবাসন ব্যয়ে বিদেশযাত্রা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর নতুন উদ্যোগ শুরু হতে যাচ্ছে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রথম ধাপে নির্বাচিত ১১২ জন বাংলাদেশি কর্মী।

মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন এসব কর্মী নিয়োগ দিচ্ছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গত ৮ নভেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থী নির্বাচিত করা হয়। মোট ৪ হাজার ২৯ জন আবেদনকারীর মধ্য থেকে তাঁদের বাছাই করা হয়েছে। পরবর্তী সময়ে মালয়েশীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নির্বাচন করবেন।

নির্বাচিত কর্মীদের মেডিকেল পরীক্ষা, ভিসা, বিমা ও বিমান টিকিটসহ বিদেশযাত্রার যাবতীয় খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। ফলে কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বহন করতে হবে না।

এদিকে, এই উদ্যোগের আওতায় আগামী পাঁচ বছরে ১০ হাজার কর্মী বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর লক্ষ্যমাত্রা রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, বিনা খরচে বিদেশ যাওয়ার সুযোগ কাজে লাগাতে গিয়ে কোনো দালাল বা প্রতারক চক্রের হাতে টাকা দেওয়া যাবে না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles