28 C
Dhaka
Sunday, November 8, 2026

সাতকানিয়া-লোহাগাড়ার শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরে দেখানোর উদ্যোগ এমপি শাহজাহান চৌধুরীর

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি : জলকদর নিউজ

প্রতি পর্বে ৩০ জন শিক্ষার্থী পাবেন জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ

নিজ নির্বাচনী এলাকার শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে ব্যতিক্রমী উদ্যোগের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

তিনি জানিয়েছেন, সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের ঢাকায় জাতীয় সংসদ ভবন পরিদর্শনে নেওয়া হবে। প্রতিটি পর্বে ৩০ জন করে ক্ষুদে শিক্ষার্থী এই সুযোগ পাবে। খুব শিগগিরই এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

শাহজাহান চৌধুরী বলেন, জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী, নির্মাণকৌশল এবং এর ভেতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে চান তিনি। বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নান্দনিক স্থাপত্যকর্ম সরাসরি দেখার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নতুন কৌতূহল ও জানার আগ্রহ তৈরি হবে। পাশাপাশি তাদের মানসিক বিকাশ, চিন্তার প্রসার এবং ভবিষ্যতের বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে নিজেদের প্রস্তুত করার অনুপ্রেরণা জোগাবে।

সম্প্রতি লোহাগাড়ার আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ মিলনায়তনে স্টুডেন্ট ওয়েলফেয়ার ক্লাব আয়োজিত ‘হিস্ট্রি অলিম্পিয়াড-২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনিসুর রহমান। সঞ্চালনা করেন আজাদ শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনূস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার আরফাত হোছাইন বিপ্লব, এফডিইবির কেন্দ্রীয় সেক্রেটারি প্রকৌশলী জয়নুল আবেদীন, হক্ব হজ্ব কাফেলার চেয়ারম্যান মাহমুদুল হক পেয়ারু, প্রচ্ছদ প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবু সুফিয়ান এবং সাবেক ছাত্রনেতা আসিফুল্লাহ মো. আরমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি আবরার হোছাইন সাঈদী, তরুণ উদ্যোক্তা মুহাম্মদ আবু ছিদ্দিক, এনসিপি নেতা জহির উদ্দিন, রিদওয়ান আর রায়হানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাহীদুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধিদল সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শিক্ষার্থীদের সরাসরি জাতীয় সংসদ ভবন দেখানোর এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা তাদের শিক্ষাজীবনে নতুন অভিজ্ঞতা ও বাস্তব জ্ঞান অর্জনের একটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles