28 C
Dhaka
Sunday, November 8, 2026

গণ্ডামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী, প্রদান করল আর্থিক সহায়তা

ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || জনপদ/দুর্ঘটনা

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখা। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন দলটির নেতৃবৃন্দ।

রোববার (৮ নভেম্বর) ক্ষতিগ্রস্তদের পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইসমাইল, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, গণ্ডামারা ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. আলী হোসাইনসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles