27 C
Dhaka
Monday, November 2, 2026

টাকার বিনিময়ে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছেন বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক:

টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বিএনপির কিছু নেতাকর্মী—এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেছেন, দলের কিছু নেতাকর্মী অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছেন। বিএনপির কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার পাঁচ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস অভিযোগ করেন, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ভারত থেকে দেশে ফিরে বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। আর তাঁদের মধ্যে কেউ কেউ বিএনপির কিছু নেতাকর্মীর সহযোগিতা পাচ্ছেন বলে তিনি দাবি করেন।

তিনি দলের নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কাজে জড়িত না হওয়ার নির্দেশনা দেন।

একই সঙ্গে দলের কেউ অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়ে থাকলে তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।

সূত্র: মির্জা আব্বাসের ভিডিও বক্তব্য।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles