মোহাম্মদ হেফাজ উদ্দীন || ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর চট্টগ্রাম মহানগরীর নীহারিকা শাখার উদ্যোগে সংগঠনটির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘শহিদ আনাস স্মৃতি আন্তঃআসর ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রাক্তন কেন্দ্রীয় সহকারী সাংস্কৃতিক সম্পাদক আজাদ আশরাফ এবং কেন্দ্রীয় কর্মীপরিষদ সদস্য ও শাখা পরিচালক মোহাম্মদ মিশকাত উদ্দিন। এ সময় শাখা সহকারী পরিচালক অগ্রপথিক আয়াতুল্লাহ তাহসিনসহ সংগঠনের অন্যান্য সংগঠক উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের টুর্নামেন্টে চারটি গ্রুপে বিভক্ত হয়ে প্রায় ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এতে প্রায় ১২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।
আন্তঃআসর এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার হবে বলে আশা করছেন আয়োজকরা।




