নিজস্ব প্রতিবেদক | জলকদর নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শিবিরেররপ্রাক্তন সাথী ও সদস্য সম্মেলন’।
চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে অবস্থিত জিইসি কনভেনশন সেন্টারে সকাল ৯টায় শুরু হবে এ সম্মেলন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের আয়োজনে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের সাবেক সাথী-সদস্যরা অংশ নেবেন বলে জানানো হয়।


