33 C
Dhaka
Thursday, October 15, 2026

চট্টগ্রাম কলেজে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের রিফ্রেশমেন্ট জে।ন উদ্বোধন

মোহাম্মদ ফয়সাল, কলেজ প্রতিনিধি

বিশুদ্ধ পানি, পরিচ্ছন্নতা ও সুস্থ জীবনের প্রত্যয়ে চট্টগ্রাম কলেজে উদ্বোধন করা হয়েছে ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোন।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে কলেজের সোহরাওয়ার্দী হল প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে এই রিফ্রেশমেন্ট জোন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শওকত ইকবাল ফারুকী এবং প্রফেসর আনোয়ার মালেক মজুমদার।

অনুষ্ঠানে ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোনটির উদ্বোধন করেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

এই রিফ্রেশমেন্ট জোনে রয়েছে ডিপ টিউবওয়েল, অজুখানা, ওয়াশরুম ও টয়লেটের সুবিধা।

চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ ক্যাম্পাসে আগত সবার জন্য বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় পরিচ্ছন্নতা-সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষার্থীবান্ধব ও জনকল্যাণমূলক এই উদ্যোগের জন্য আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে চট্টগ্রাম কলেজ পরিবার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles