33 C
Dhaka
Thursday, October 15, 2026

জলকদর নিউজ’-এর বাঁশখালী প্রতিনিধি কলিম উল্লাহ মিজবাহ’র বাবার ইন্তেকাল

মোহাম্মদ হেফাজ উদ্দীন : ডেস্ক রিপোর্ট

‘জলকদর নিউজ’-এর বাঁশখালী প্রতিনিধি কলিম উল্লাহ মিজবাহ’র বাবা মোহাম্মদ মোজাম্মেল হক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ (১৫ অক্টোবর) বৃহস্পতিবার ভোর ৪টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাবার ইন্তেকালের খবর জানিয়ে কলিম উল্লাহ মিজবাহ তাঁর মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

মরহুম মোহাম্মদ মোজাম্মেল হকের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ‘জলকদর নিউজ’ পরিবার।

মহান আল্লাহ তাআলা যেন তাঁকে ক্ষমা করে দেন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরে পরিপূর্ণ করে দেন এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করেন। আমিন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles