34 C
Dhaka
Tuesday, October 13, 2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জরুরি চিকিৎসাসেবায় চাকসুর অ্যাম্বুলেন্স উপহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি নতুন অ্যাম্বুলেন্স উপহার হিসেবে প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের জরুরি স্বাস্থ্যসেবার প্রয়োজন মিটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের চাহিদা বিবেচনা করে শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর সুবিধা দিতে এই অ্যাম্বুলেন্স যুক্ত করা হয়।

অ্যাম্বুলেন্সের গায়ে লেখা রয়েছে— “চাকসু-২০২৫ এর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য উপহার”। চাকসু ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এই উপহারের ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানান, দূরবর্তী ক্যাম্পাস হওয়ায় অতীতে জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সের অভাব দেখা দিত। চাকসুর এই অ্যাম্বুলেন্স সেবার ফলে ক্যাম্পাস এলাকার চিকিৎসাসেবায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles