26 C
Dhaka
Tuesday, October 13, 2026

চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষার্থী সুদেষ্ণা নন্দীর যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন

মোহাম্মদ ফয়সাল, কলেজ প্রতিনিধি :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষার্থী সুদেষ্ণা নন্দী যুক্তরাষ্ট্রের জর্জ মেসন ইউনিভার্সিটিতে (George Mason University) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিকস অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিকস বিষয়ে মাস্টার্স করার জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। তাঁর এ অর্জন চট্টগ্রাম কলেজের জন্য আনন্দ ও গর্বের।

সুদেষ্ণা নন্দী চট্টগ্রাম কলেজের পরিসংখ্যান বিভাগের ২০১৭–২০১৮ শিক্ষাবর্ষের অনার্স শিক্ষার্থী ছিলেন। স্নাতক পর্যায়ে তাঁর সিজিপিএ ছিল ৩.২৭। তাঁর কোনো গবেষণা প্রকাশনা (পাবলিকেশন) না থাকলেও থিসিস ও বিভিন্ন প্রজেক্টে কাজের অভিজ্ঞতা ছিল। এই একাডেমিক অভিজ্ঞতা ও নিজের প্রস্তুতিকে কাজে লাগিয়েই তিনি যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন।

সুদেষ্ণার এই সাফল্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর অর্জন মনে করিয়ে দেয়, আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ অর্জনের ক্ষেত্রে শুধু সিজিপিএ কিংবা গবেষণা প্রকাশনাই নয়, বরং নিজের অভিজ্ঞতা, দক্ষতা, গবেষণার আগ্রহ এবং সঠিক প্রস্তুতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চট্টগ্রাম কলেজ পরিবার সুদেষ্ণা নন্দীর এই অসামান্য অর্জনে তাঁকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। তাঁর উচ্চশিক্ষার আগামী দিনগুলো সাফল্য ও সম্ভাবনায় ভরে উঠুক—এই শুভকামনা রইল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles