34 C
Dhaka
Tuesday, October 13, 2026

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

জলকদর নিউজ ডেস্ক, ঢাকা

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সভায় তিনি এসব নির্দেশনা দেন।

সভায় প্রধানমন্ত্রী আগামী কয়েক মাস ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি—এমন এলাকাগুলোতে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার এবং এ কাজে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, জুমার নামাজের খুতবায় মশাবাহিত এ রোগ থেকে সুরক্ষার উপায় তুলে ধরা এবং মানুষকে সচেতন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতাও গুরুত্বপূর্ণ। বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব ও পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখা এবং মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানো এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের মাধ্যমে রোগটির বিস্তার নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles