34 C
Dhaka
Tuesday, October 13, 2026

হঠাৎ একা হয়ে গেলে ভয় পেয়ো না : পূজা

বিনোদন ডেস্ক: জলকদর নিউজ

হঠাৎ পরিচিত মানুষের সংখ্যা কমে গেলে কিংবা চারপাশের মানুষের ভিড়ের মধ্যেও একা হয়ে পড়লে ভয় না পেয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া একটি বার্তা ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

গত সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন পূজা চেরী। নীল কুর্তি ও সাদা প্যান্ট পরা ছবিগুলোর সঙ্গে তিনি একাকিত্ব, আত্মবিশ্বাস ও নিজের পথে এগিয়ে চলা নিয়ে একটি বার্তা দেন।

পূজা লেখেন, ‘সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়ারা।’ এরপর তিনি বলেন, পরিচিত মানুষের সংখ্যা কমে গেলে কিংবা একসময় যেখানে হাসি-আড্ডা ও মানুষের ভিড় ছিল, সেখানে নিজেকে একা মনে হলেও ভয় পাওয়ার কিছু নেই। বরং এটি নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার পথে এগিয়ে যাওয়ার সুযোগ হতে পারে।

অভিনেত্রীর এই বক্তব্যে একাকিত্বকে দুর্বলতা হিসেবে না দেখে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের লক্ষ্য অনুসরণের বার্তা উঠে এসেছে। তাঁর পোস্টে ভক্তদের মন্তব্যও দেখা গেছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে নতুন সিনেমার ঘোষণা না এলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও বিভিন্ন বার্তা শেয়ার করছেন পূজা চেরী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles