34 C
Dhaka
Tuesday, October 13, 2026

চট্টগ্রাম কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন

মোহাম্মদ ফয়সাল, কলেজ প্রতিনিধি :
চট্টগ্রাম, ১২ অক্টোবর ২০২৬:

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম কলেজের মনোবিজ্ঞান বিভাগ ও সাইকোলজি ক্লাবের যৌথ উদ্যোগে আলোচনা সভা, সচেতনতামূলক শোভাযাত্রা ও বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে একটি সচেতনতামূলক শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে কলেজের মূল ফটক প্রাঙ্গণে মানসিক স্বাস্থ্যবিষয়ক অ্যাসেসমেন্ট বুথের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোজাহেদুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শওকত ইকবাল ফারুকী এবং শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবু তাহের। কর্মশালা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক ও সহকারী চিকিৎসা মনোবিজ্ঞানী তাসনিম ইসরাত মিমুসা।

এ বছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ছিল “Lived Experiences Heard: Real Voices, Real Change”—যার ভাবার্থ, “জীবনের অভিজ্ঞতার কণ্ঠস্বর শুনি: সত্যিকারের কণ্ঠ, সত্যিকারের পরিবর্তন।” প্রতিপাদ্যটির মূল বার্তা হলো, মানসিক স্বাস্থ্য নিয়ে যাঁদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে, তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং সেই অভিজ্ঞতার আলোকে ইতিবাচক পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. মোজাহেদুল ইসলাম চৌধুরী মানসিক স্বাস্থ্য ও মানসিক শান্তি অর্জনে ধর্মীয় ও আত্মিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। তিনি সুস্থ মন ও সুস্থ সমাজ বিনির্মাণের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীরা কীভাবে মানসিক সুস্থতা বজায় রেখে পড়াশোনায় মনোযোগী হতে পারে এবং সমাজ ও দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে, সে বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর মো. শওকত ইকবাল ফারুকী এবং শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম মানসিক স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল “Mindfulness and Mental Health: Tools for Everyday Life” শীর্ষক কর্মশালা। কর্মশালায় তাসনিম ইসরাত মিমুসা দৈনন্দিন জীবনে মননশীলতার চর্চা, বর্তমান মুহূর্তে মনোযোগ ধরে রাখা এবং মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন কৌশল ও দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজনে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ, চট্টগ্রামের বিভিন্ন কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা মনে করেন, মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা ও সামাজিক সংকোচ দূর করা, মানুষের বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া এবং মানসিক স্বাস্থ্যসেবার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার মাধ্যমে একটি সচেতন, সুস্থ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

সভাপতির বক্তব্যে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবু তাহের অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তাঁর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles