27 C
Dhaka
Sunday, October 4, 2026

বিমানবন্দরে ৯.৩৪ কেজি স্বর্ণসহ দুই বিমানকর্মী আ*টক

ডেস্ক রিপোর্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের জুতার ভেতর থেকে ৯ দশমিক ৩৪ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

আটক দুজন হলেন—বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মো. মানিক মিয়া ও কর্মী মো. মিজান।

জানা গেছে, দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো বের করে নিয়ে যাওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং স্বর্ণের চালানটির প্রকৃত মালিক বা মূল হোতারা কারা—তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানা যায় । তবে এ ঘটনায় মূল হোতারা এখনো শনাক্ত বা আটক হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles