31 C
Dhaka
Sunday, October 4, 2026

চন্দনাইশে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চন্দনাইশ প্রতিনিধিঃ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) আয়োজিত এ বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার পাশাপাশি সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles