31 C
Dhaka
Wednesday, September 30, 2026

নাসিরুদ্দিন পাটোয়ারী এনসিপিতে আর বেশিদিন নেই : ফারুক হাসান

ডেস্ক রিপোর্ট : জলকদর নিউজ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীকে নিয়ে রাজনৈতিক মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান।

এক ফেসবুক পোস্টে ফারুক হাসান দাবি করেন, নাসিরুদ্দিন পাটোয়ারীর লিখিতভাবে রাজনীতিতে যাত্রা শুরু হয়েছিল ছাত্র ফেডারেশনের মাধ্যমে। তবে সেখানে তিনি বেশিদিন ছিলেন না। ফারুক হাসানের ভাষ্য অনুযায়ী, ল্যাপটপ চুরিসহ বিভিন্ন অভিযোগের কারণে ছাত্র ফেডারেশন থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল।

এরপর নাসিরুদ্দিন পাটোয়ারী আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগ দেন বলেও দাবি করেন ফারুক হাসান। তার বক্তব্য অনুযায়ী, সেখানেও নাসিরুদ্দিন পাটোয়ারীর অবস্থান দীর্ঘস্থায়ী হয়নি।

ফারুক হাসান আরও দাবি করেন, পরবর্তী সময়ে ছাত্র অধিকার পরিষদে নাসিরুদ্দিন পাটোয়ারীকে যুক্ত করার বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তাকে সংগঠনটিতে যুক্ত করা হয়নি।

এরপর জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে নাসিরুদ্দিন পাটোয়ারী এনসিপিতে যুক্ত হন বলে উল্লেখ করেন ফারুক হাসান। বর্তমানে এনসিপিতে নাসিরুদ্দিন পাটোয়ারীর ভূমিকা নিয়েও মন্তব্য করেন তিনি।

ফারুক হাসান তার পোস্টে লিখেছেন, তার ধারণা অনুযায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী এনসিপিতেও বেশিদিন থাকবেন না। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, এনসিপির পর নাসিরুদ্দিন পাটোয়ারীর পরবর্তী রাজনৈতিক গন্তব্য কোথায় হতে পারে।

তবে ফারুক হাসানের পোস্টে উল্লিখিত বিভিন্ন অভিযোগের বিষয়ে নাসিরুদ্দিন পাটোয়ারীর এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles