31 C
Dhaka
Wednesday, September 30, 2026

ঢাবির ‘মধুর ক্যান্টিন’ থেকে একাত্তরের চেতনা মুছে ফেলার অপচেষ্টা চলছে: রিজভী

নিউজ ডেস্ক জলকদর নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ‘মধুর ক্যান্টিন’কে ঘিরে চলমান বিতর্কের মধ্যে একাত্তরের অর্জন ও মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার কোনো অপচেষ্টা দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

১৬ সেপ্টেম্বর ২০২৬ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সম্প্রতি ডাকসুসহ কয়েকটি জায়গায় বিভিন্ন ধরনের তৎপরতা দেখা যাচ্ছে। ঐতিহাসিক মধুর ক্যান্টিনকে ‘ইশরাত মঞ্জিল’ বা ‘বিশ্রাম মঞ্জিল’ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা শহীদ মধুর আত্মত্যাগের প্রতি অপমান বলে তিনি মন্তব্য করেন। তাঁর ভাষ্য, একাত্তরের পরাজিত শক্তি ভিন্ন কৌশলে অতীতের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে মুক্তিকামী ছাত্র-জনতা ও মুক্তিযোদ্ধারা তা প্রতিহত করবে।

মধুর ক্যান্টিনের নাম ও ঐতিহাসিক পরিচয় নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির পুরোনো নাম ‘ইশরাত মঞ্জিল’ এবং পরবর্তী সময়ে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি ও আন্দোলনের অন্যতম পরিচিত কেন্দ্র হিসেবে ‘মধুর ক্যান্টিন’ নামে পরিচিতি পায়। এ নিয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন ঐতিহাসিক ব্যাখ্যাও রয়েছে।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি কর্নেল (অব.) জয়নুল আবেদীন, আনিসুজ্জামান খোকন, মেজর (অব.) মিজানসহ সংগঠন দুটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles