নিউজ ডেস্ক : ঢাকা, ২৭ সেপ্টেম্বর:
বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিএমইএ)-এর প্রেসিডেন্টসহ বোর্ড নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিপিএমইএর প্রেসিডেন্টসহ সংগঠনের বোর্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়। শিল্পের বর্তমান পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ এবং সংশ্লিষ্ট খাতের বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।


