33 C
Dhaka
Monday, September 21, 2026

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

নিউজ ডেস্ক : জলকদর নিউজ

ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। কর্মস্থলে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা এবং ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী আসাদুজ্জামানকে বরখাস্তকরণসূচক গুরুদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর গত ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আসাদুজ্জামান ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে যোগ দেন। এরপর ১৭ থেকে ২১ সেপ্টেম্বর ছুটি ভোগের জন্য সারদা ত্যাগ করেন। কিন্তু ছুটি শেষ হওয়ার পরও তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে আর যোগ দেননি। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই দিনে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে আসাদুজ্জামানসহ মোট ছয়জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles