31 C
Dhaka
Saturday, September 19, 2026

নিজ বাড়ির সামনে যুবদল নেতাকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা

চট্টগ্রাম (সন্দ্বীপ) প্রতিনিধি :

চট্টগ্রামের সন্দ্বীপে নাসির উদ্দীন বাবুল নামে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের এক নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন তিনি। পরে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রামে পাঠানো হয়। রাত ২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মুছাপুর ইউনিয়নের নীড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন নাসির উদ্দীন বাবুল। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়।

স্থানীয়দের ধারণা, হামলাকারী আগে থেকেই ওই এলাকায় অবস্থান করছিল। গুলিবিদ্ধ হওয়ার পর বাবুলকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়।

নাসির উদ্দীন বাবুল সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক। উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে বাবুল গুলিবিদ্ধ হয়েছেন এবং রাত ২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, নাসির উদ্দীন বাবুলের ওপর কারা এবং কী কারণে হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত করার পাশাপাশি ঘটনার কারণ বের করতে পুলিশ তদন্ত করছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles