32 C
Dhaka
Friday, September 18, 2026

আমার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

গন্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম রানা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি বাঁশখালী গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম রানা এক ফেইসবুক পোস্টে দাবি করে বলেন, নামে বেনামে ভূঁইফোড় কয়েকটি ফেসবুক আইডি ও পেইজে আমি মাদক কারবারিদের ছাড়িয়ে নিতে থানায় তদবির করেছি বলে যে অপপ্রচার করা হচ্ছে তা মিথ্যা ও বানোয়াট।

তিনি আরও লিখেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষ ও বটবাহিনীর সদস্যরা পরিকল্পিতভাবে আমার সম্মানহানি ও রাজনৈতিক ইমেজ ক্ষুন্ন করার জন্য এই অপপ্রচার চালাচ্ছে। এর সাথে বাস্তবতার কোন সম্পর্ক নেই। আমি এমন মিথ্যা ও বানোয়াট প্রচারণার তীব্র নিন্দা জানাই। একই সাথে অপপ্রচার কারীদের বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ।

উল্লেখ্য গত ১৬ সেপ্টেম্বর বাঁশখালী পূর্ব বড়ঘোনা এলাকার কিছু মাদক সেবনকারী গ্রেফতার হলে তিনি তাদের পক্ষ হয়ে সুপারিশ ও তদবিরের অভিযোগ উঠে। তা তিনি অস্বীকার করে পোস্টে জানান দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles