32 C
Dhaka
Friday, September 18, 2026

দুর্ঘটনার শিকার হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

নিউজ ডেস্ক জলকদর নিউজ

ফেনীতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর গাড়ি। তবে দুর্ঘটনায় তিনি ও তাঁর সফরসঙ্গীদের কেউ আহত হননি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) হেফাজতে ইসলামের ফেনীর নেতা আজিজ উল্লাহ আহমদী এক ফেসবুক পোস্টে তথ্য জানান।

পোস্টে তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ফেনীর মহিপালে যান। পরে আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীকে একটি ব্যক্তিগত গাড়িতে করে নোয়াখালীতে তাঁর নির্ধারিত কর্মসূচিতে যাওয়ার ব্যবস্থা করা হয়।

আজিজ উল্লাহ আহমদী আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও স্টাফদের সঙ্গে প্রশাসন এবং মালিক সমিতির কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা করা হয়। পরে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে।

তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles