বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা ফের আমীর নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল সাথে পৌরসভা শাখার আমীর নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবু তাহের।
২০২৭-২০২৮ সেশনের জন্য বাঁশখালী উপজেলা শাখার আমীর নির্বাচিত হয়েছেন রংগিয়াঘোনা মনছুরিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল। অন্যদিকে, বাঁশখালী পৌরসভা শাখার আমীর নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মাওলানা আবু তাহের।
দলীয় সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, তাঁদের এ দায়িত্বপ্রাপ্তির মধ্য দিয়ে বাঁশখালীতে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নবনির্বাচিত দুই আমীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি তাঁদের নেতৃত্বে বাঁশখালীতে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকাশ এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।


