31 C
Dhaka
Monday, October 26, 2026

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | জলকদর নিউজ

দেশে সারের কোনো সংকট নেই, বর্তমানে কৃষকদের চাহিদা মেটাতে পর্যাপ্ত সার মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজি আমিন উর রশিদ ইয়াছিন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, দেশে অতীতেও সারের কোনো সংকট ছিল না, বর্তমানেও নেই। বর্তমানে দেশে মোট ১৩ লাখ ৫০ হাজার টন সার মজুত রয়েছে। তবে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের অপচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।

ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ

সারের ডিলারশিপ বিতরণ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, ডিলার নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা চলছে। ডিলারশিপ দেওয়ার পর ৯০ দিনের মধ্যে কোনো ধরনের অব্যবস্থাপনা পাওয়া গেলে তা পরিবর্তনের সুযোগ রয়েছে। এ ছাড়া ডিলারশিপ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

আমদানিনির্ভরতা কমছে

কৃষিমন্ত্রী আরও জানান, দেশের আমদানিনির্ভর পণ্যের তালিকা ধীরে ধীরে কমে আসছে। স্বাধীনতার পর থেকে যেসব পণ্য প্রতিবছর আমদানি করতে হতো, সেগুলোর কয়েকটি চলতি বছর এখনো আমদানি করার প্রয়োজন হয়নি।

কৃষকদের প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করা, সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এবং আমদানিনির্ভরতা কমানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles