26 C
Dhaka
Sunday, October 11, 2026

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

মোহাম্মদ হেফাজ উদ্দীন, ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রাম নগরীর ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ এবং নগরের পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে মশক নিধন ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম মহানগরীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি নগরীর ব্যস্ততম বদ্দারহাট কাঁচাবাজার এলাকা থেকে শুরু হয়। পরে কাঁচাবাজার, মাছ বাজার, নিউ চান্দগাঁও আবাসিক এলাকাসহ ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি ও জনবহুল এলাকায় অভিযান বিস্তৃত করা হয়।

এ সময় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধ, মশার প্রজননস্থল কমানো এবং নগরীর পরিবেশ স্বাস্থ্যকর রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাসাবাড়ি, বাজার ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কার রাখার মাধ্যমে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব।

চান্দগাঁও ওয়ার্ডে পরিচালিত এ অভিযানের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। নগরীর পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles