23 C
Dhaka
Wednesday, November 25, 2026

মহসিন কলেজে ঘটনা ঘিরে বিভ্রান্তিকর অভিযোগের প্রতিবাদ শিবিরের, ছাত্রশক্তিকে অপপ্রচার পরিহারের আহ্বান

ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || অভিযোগ/প্রতিবাদ

চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে জাতীয় ছাত্রশক্তির সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের অভিযোগ উত্থাপনের প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির। সংগঠনটি অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে দায় চাপানোর অপপ্রচার পরিহারের আহ্বান জানিয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে সংগঠনটির সভাপতি মোমিনুল হক ও সেক্রেটারি মুহাম্মদ মুরাদ বলেন, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, মতপ্রকাশের স্বাধীনতা, সহাবস্থানের সংস্কৃতি নিশ্চিত করা এবং সন্ত্রাস-নৈরাজ্যমুক্ত ক্যাম্পাস গড়ার সংগ্রামে ছাত্রশিবির সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। কিন্তু একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই ছাত্রশিবিরের ওপর একতরফা দায় চাপানো হচ্ছে, যা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও চেতনার পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় ছাত্রশক্তির সংবাদ সম্মেলনে মহসিন কলেজের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবিরের বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের গুরুতর অভিযোগ তোলা হয়েছে। সংবাদ সম্মেলনে আহত হওয়ার দাবিও করা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ, আহতদের পরিচয় কিংবা ঘটনার নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি বলে দাবি করেছে ছাত্রশিবির।

সংগঠনটির নেতারা প্রশ্ন তুলে বলেন, ছাত্রশিবিরের কোনো পর্যায়ের জনশক্তি কী ধরনের অস্ত্র দিয়ে কাদের আহত করেছে—এমন অভিযোগের পক্ষে আহতদের ছবি, ঘটনার প্রমাণ কিংবা সুনির্দিষ্ট পরিচয় প্রকাশ করা জরুরি। প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলে তারা মনে করেন।

বিবৃতিতে বলা হয়, ছাত্রশিবিরের কোনো পর্যায়ের জনশক্তি অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক নীতিমালা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিসিটিভি ফুটেজ যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে জাতীয় ছাত্রশক্তিকে ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার পরিহার করে ছাত্রবান্ধব এবং গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।

বিবৃতিটি পাঠান সংগঠনটির প্রচার ও মিডিয়া সম্পাদক ওয়াহিদুল ইসলাম। এতে ছাত্রশিবিরের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানানো হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles