23 C
Dhaka
Thursday, November 26, 2026

দক্ষিণ গন্ডামারা তালিমুল ইসলাম মাদরাসা ও হিফযখানার ২০২৭–২৮ সালের পরিচালনা কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || শিক্ষা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ গন্ডামারা তালিমুল ইসলাম মাদরাসা ও হিফযখানার ২০২৭–২০২৮ সালের জন্য নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখে মাদরাসার পরিচালনা কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা হাবিবুর রহমান,

সিনিয়র সহ-সভাপতি মো. আমিন চৌধুরী এবং সহ-সভাপতি মো. আবদুর রহিম।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সেক্রেটারি মাওলানা আবু তাহের তৈয়বী, সহ-সেক্রেটারি মো. আবু ছিদ্দিক, অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ উল্লাহ, সহ-অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো. নুরুল হক, দপ্তর সম্পাদক মাওলানা মো. ফেরকান, একাডেমিক পরিচালক এ.আর. সাকিব হাসানাত এবং হিফয পরিচালক হাফেজ তৌহিদুল ইসলাম।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ শরীফ ও মো. আবু তাহের।

নবগঠিত পরিচালনা কমিটির দায়িত্বশীলদের মাদরাসার শিক্ষা কার্যক্রম, দ্বীনি শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের মানোন্নয়ন ও প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

কমিটির সকল দায়িত্বশীলকে নিজেদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীল প্রতিভা কাজে লাগিয়ে মাদরাসার সমৃদ্ধির জন্য যথাযথ দায়িত্ব পালনের তাওফিক কামনা করা হয়েছে।

সূত্র: মাদরাসার প্রকাশিত পরিচালনা কমিটির তালিকা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles