30 C
Dhaka
Monday, September 28, 2026

তিতুমীর কলেজে ১০টি ডাস্টবিন দিয়েছে কলেজ ছাত্রদল

সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ১০টি ডাস্টবিন দিয়েছে কলেজ ছাত্রদল।

দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এসব ডাস্টবিন সরবরাহ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কলেজ ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যাম্পাসে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার সুযোগ তৈরি এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে ডাস্টবিনগুলো দেওয়া হয়েছে।

এ উদ্যোগের সৌজন্যে রয়েছেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles