33 C
Dhaka
Monday, September 14, 2026

পরিপূর্ণ সৌরবিদ্যুতেই পরিচালিত হচ্ছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

নিউজ ডেস্ক : জলকদর নিউজ

চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় এখন প্রায় পুরোপুরি সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের ২ হাজার শিক্ষার্থীর জন্য ১০০টির বেশি ফ্যান, ১২০টি লাইট, কম্পিউটার এবং একটি এসি সৌরবিদ্যুতেই চলছে। তিন বছর আগে ২৪ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ে ১২ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়।

এর ফলে মাসিক বিদ্যুৎ বিল ৩০ হাজার টাকা থেকে কমে এখন মাত্র ৪ থেকে ৫ হাজার টাকায় নেমে এসেছে।

শিক্ষকদের মতে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কারণে পড়াশোনার পরিবেশও উন্নত হয়েছে।
এ বছর মীরসরাই উপজেলায় মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বিদ্যালয়টি তাদের ইতিহাসের সেরা ফল করেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles