27 C
Dhaka
Thursday, September 3, 2026

স্বরাষ্ট্রমন্ত্রী গুমের বিশ্বাসঘাতক

সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বলেছেন, আমরা মনে করি এই গুম, খুন, হত্যার বিচার তখনই নিশ্চিত হবে যখন একজন সৎ, একজন ভালো মানুষ, জাতির সাথে যে প্রতারণা করে নাই এরকম স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসবে। আমরা গুমের বিচার চাওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ চাই।

রবিবার (৩০ আগস্ট) গুমবিরোধী এক পদযাত্রায় এসব কথা বলেন তিনি।

আক্তারুজ্জামান বলেন, গুম হয়ে যে লোক রাজপ্রাসাদে ছিল, যেই লোক সরকারি মদদে আট-দশ বছর রাষ্ট্রের বাইরে ছিল, যতক্ষণ পর্যন্ত সেই গুমধারী আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সরানো না যাবে ততদিন গুমের বিচার হবে না। ওনি তো গুমের বিশ্বাসঘাতক।

তিনি আরও বলেন, সালাহউদ্দিন আহমদ যতদিন স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকবেন ততদিন তিনি গুমের বিচার হতে দিবেন না। যারা গুম, খুন, হত্যার সাথে যুক্ত তাদের কেন বিচার হচ্ছে না, তাদের কেন মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে না, আইন তো কোনো বাধা নেই।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles