27.5 C
Dhaka
Wednesday, August 5, 2026

রামুতে ৭ আগস্ট ‘Walk for Justice, Against Fascism’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক | রামু

ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও নাগরিক সচেতনতা জাগ্রত করার লক্ষ্যে কক্সবাজারের রামুতে আগামী ৭ আগস্ট ২০২৬ (শুক্রবার)অনুষ্ঠিত হতে যাচ্ছে “Walk for Justice, Against Fascism” শীর্ষক পদযাত্রা ও রান কর্মসূচি। “অমর ৩৬ জুলাই”-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সমাজের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কর্মসূচি সকাল ৫:৩০টায় অংশগ্রহণকারীদের সমবেত হওয়ার মাধ্যমে শুরু হবে। এরপর সকাল ৫:৫০টায় উদ্বোধনী বক্তব্য ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। সকাল ৬:০০টায় আনুষ্ঠানিকভাবে পদযাত্রা ও রান শুরু হবে।

অংশগ্রহণকারীরা চৌমুহনী–ফরেস্ট অফিস–চৌমুহনী রুট অতিক্রম করবেন। কর্মসূচি শেষে সমাপনী বক্তব্য, সম্মাননা স্মারক প্রদান, ফটোসেশন এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে এসব মূল্যবোধে বিশ্বাসী সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

নিবেদক:
এম মহি উদ্দিন
ফাউন্ডার, অমর ৩৬ জুলাই

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles