নিউজরুম এডিটর : জলকদর নিউজ
মোহাম্মদ নাজমুল হাসান এর আগে দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন আদেশে তাঁকে পদায়ন করে দুদকের মহাপরিচালক (ডিজি) করা হয়েছে। একই সঙ্গে তাঁকে মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনটি ৭ সেপ্টেম্বর ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়। এর আগে নাজমুল হাসানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই আদেশ বাতিল করে তাঁকে দুদকের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়।
নাজমুল হাসান প্রশাসনের মাঠপর্যায়েও দায়িত্ব পালন করেছেন। সরকারি নথি অনুযায়ী, তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালেও কুলাউড়ার ইউএনও হিসেবে তিনি যোগদান করেছিলেন। বিভিন্ন সময় স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রম, ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা সংক্রান্ত দায়িত্ব পালন করেছেন তিনি।
দুদকের মহাপরিচালক পদটি সংস্থাটির প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ পদ। নাজমুল হাসানের দুদকের পরিচালক হিসেবে পূর্ব অভিজ্ঞতা থাকায় নতুন দায়িত্বে তিনি সংস্থার প্রশাসনিক কার্যক্রম, তদন্ত-অনুসন্ধানসহ বিভিন্ন দাপ্তরিক কাজে অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন বলে সংশ্লিষ্টদের মাধ্যমে জানা যায়।


